তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জের বামনদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা রংপুরগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে যাওয়ার সময় সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় মাইক্রোবাসটি ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে চালক দুলাল হোসেন (২৫) ও আরও পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুলাল হোসেন মারা যান। তাঁর বাড়ি ঢাকার উত্তরার বারিধারা এলাকায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।