তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে গতকাল সোমবার মোটরসাইকেলের ধাক্কায় ললনী চন্দ্র নামের এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটায় ললনী চন্দ্র (৬০) বাড়ি থেকে সাইকেলে করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে তারাগঞ্জ বাজারে আসছিলেন। এ সময় তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপথি এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।