তারাগঞ্জে সড়কের ওপর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা শহরের একটি ব্যস্ত সড়কে সপ্তাহে দুই দিন হাট বসে। সড়কের দুই পাশ দখল করে দোকান বসানোর কারণে স্থানীয় লোকজন ছয়-সাত বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা বেশি হচ্ছে। দীর্ঘদিনেও উপজেলা প্রশাসন এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। এলাকাবাসী জানায়, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে একটি পাকা সড়ক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে। এটি তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক হিসেবে পরিচিত। সড়ক ও জনপথ বিভাগের রংপুর কার্যালয় সড়কটি নির্মাণ করেছে। ১১ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ হেঁটে চলাচল করে। পাশাপাশি এ সড়ক দিয়ে রিকশা-ভ্যান, মিনিবাস, ট্রাক, টেম্পো, প্রাইভেট কার ও মোটরসাইকেলে অনেক মানুষ যাতায়াত করে। তারাগঞ্জ বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার দে বলেন, ‘আমরা ব্যবসায়ীরা বাজারটির ভেতরে ধান, পাট, গমসহ কৃষকদের উ ৎ পাদিত পণ্য বিক্রির নির্দিষ্ট জায়গা রাখার অনুরোধ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা আমাদের অনুরোধ রাখেননি। তাই জায়গার অভাবে কৃষকেরা এখন রাস্তার ওপর দোকান বসায়। হাটের ইজারাদার শওকত চৌধুরী বলেন, হাটে জায়গা না হওয়ায় তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে কৃষকেরা শাকসবজি ও ফলের দোকান নিয়ে সড়কের ওপর বসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি, বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানের পরিকল্পনা করব।’