তারাগঞ্জের সড়কটিতে চামড়ার হাট আর বসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের সেই জায়গায় আর চামড়ার হাট বসতে দেওয়া হচ্ছে না। রাস্তায় চামড়ার হাট বসা নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর প্রসাশন এ উদ্যোগ নেয়।

এলাকাবাসী জানায়, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে যাওয়া পাকা সড়কের তারাগঞ্জ নতুন চৌপথী থেকে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অংশে ২৭ সেপ্টেম্বর থেকে কোরবানির পশুর চামড়ার হাট বসানো হয়েছিল। এতে রাস্তাটি সংকুচিত হয়ে পড়াসহ পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ২ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলায় ‘সড়কে চামড়ার হাট, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই ইউএনও জিলুফা সুলতানার নির্দেশে ৩ সেপ্টেম্বর থেকে আর হাট বসতে দেওয়া হচ্ছে না। ইউএনও বলেন, বিষয়টি জানার পরে জনস্বাস্থ্যের দিকটি মাথায় রেখে চামড়ার হাটটি বসতে দেওয়া হচ্ছে না।