তারানাকে হুমকি ফোন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া ফোনটি একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) কোম্পানির অফিস থেকে এসেছিল বলে নিশ্চিত হয়েছে তাঁর মন্ত্রণালয়। এ বিষয়ে তারানা হালিম গতকাল মঙ্গলবার বলেন, ‘প্রতিষ্ঠানটির পরিচয় পেয়েছি। তবে আপাতত নাম বলতে চাইছি না।’ তারানা বলেন, ‘সব সময়ই এ ধরনের হুমকির মধ্যে থাকি। হুমকি দিয়ে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি অবৈধ ভিওআইপি বন্ধ করব। অবৈধ সিম কার্ড চিহ্নিত করব।’ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে কাজ করার সময় টেলিফোন করে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের বিষয়ে ঘাঁটাঘাঁটি না করতে তারানা হালিমকে হুমকি দেওয়া হয়। ‘পরিণাম ভালো হবে না’ বলে শাসিয়ে চুপ থাকার পরামর্শ দেওয়া হয়। ওই ঘটনার পর প্রতিমন্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এ বিষয়ে তদন্ত করছে বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ঘটনার পরপরই আমরা কাজ শুরু করেছি। কাজ চলছে।’ প্রসঙ্গত, আইজিডব্লিউ কোম্পানিগুলো আন্তর্জাতিক কল আনা–নেওয়ার কাজ করে থাকে।