তারামন বিবি ঢাকা সিএমএইচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নত চিকিৎসার জন্য তারামন বিবিকে (বীর প্রতীক) রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটায় সামরিক হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
তারামন বিবির ছেলে আবু তাহের জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম থেকে রংপুর সিএমএইচে ভর্তি হন তাঁর মা।