প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধিপ্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজিবপুরে বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বিদ্যালয়টির উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সুইড-বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। বিদ্যালয়টি চালুর ফলে রাজিবপুর চরাঞ্চলের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বীর প্রতীক তারামন বিবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আলম, সুইড-বাংলাদেশ রংপুর বিভাগের সমন্বয়কারী বদিউল আলম পাটোয়ারী প্রমুখ। কুড়িগ্রাম অফিস