তারামন বিবিকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারামন বিবি বীর প্রতীকসহ দিনাজপুরের ৪০ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে গত শুক্রবার রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে তারামন বিবি বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবনের শেষ দিনগুলোতে যেন একটু ভালো থাকতে পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামের ৪০ বছর হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা এখন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। ৩০ বছর পর কোনো মুক্তিযোদ্ধা বেঁচে থাকবেন না। কিন্তু দুর্ভাগ্য, আজও অনেক মুক্তিযোদ্ধা রিকশা চালান।’দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পল্লীশ্রী’র ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শাহ্। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অক্সফাম জিবির দেশ পরিচালক গেরেথ প্রাইস জোনস, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, গোবিন্দ চন্দ্র সাহা ও সফিকুল।