তারামন বিবির চিকিৎসায় এগিয়ে এল জনতা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর প্রতীক তারামন বিবির চিকিৎসা-সহায়তায় এগিয়ে এসেছে জনতা ব্যাংক। গতকাল রোববার জনতা ব্যাংকের কুড়িগ্রাম শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আখতারুজ্জামান তারামন বিবির হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন।আখতারুজ্জামান জানান, সম্প্রতি তারামন বিবির অসুস্থতার খবর প্রথম আলোয় প্রকাশিত হলে বিষয়টি জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল বারাকাতের নজরে আসে। এরপর তিনি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে তারামন বিবির হাতে এক লাখ টাকা তুলে দেন।