প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম তারিকুল হাসান ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি তাঁকে পেছন থেকে চাপা দেয়। তারিকুল মোটরসাইকেলে ছিলেন। গুলশান-১ নম্বর গোল চক্করে দুর্ঘটনাটি ঘটে। তিনি ভারতের তামিলনাড়ুর ভেরানায়াগাম হাসপাতাল ও কলকাতার চারনক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে আবারও তামিলনাড়ু যেতে হবে। তারিকুলের চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র ৫০ হাজার টাকা দিয়েছে। কিন্তু তাঁর চিকিৎসার জন্য দরকার কয়েক লাখ টাকা। তাঁর পক্ষে চিকিৎসার প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব নয়। দুর্ঘটনার পর বেসরকারি চাকরিজীবী তারিকুল এখন চাকরিও করতে পারছেন না। সাহায্য পাঠানোর ঠিকানা: এস এম তারিকুল হাসান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩৭.১০১.৭০৪০, ডাচ্-বাংলা ব্যাংক, সাভার শাখা, ঢাকা। যোগাযোগ- ০১৮২০৫১১০৬৯ বিজ্ঞপ্তি।