তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছয়টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ৭ ডিসেম্বরের (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘণ্টা) মধ্যে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন-প্রক্রিয়া ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট