তারিখ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা ধসে পড়ে। এতে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন। তাঁদের বেশির ভাগই পোশাকশ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় ২ হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।