তারুণ্য উৎসব ১৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৮ এপ্রিল থেকে তিন দিনব্যাপী তৃতীয় তারুণ্য উৎসব শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ডিবেটিং সোসাইটি এই উৎসবের আয়োজন করছে।এ উপলক্ষে সংগঠনটির সহসাধারণ সম্পাদক আবির হাসানকে আহ্বায়ক করে ২০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।সংগঠনসূত্রে জানা যায়, উৎসবের প্রথম দিনে ২৪টি দলের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং গ্রুপ থিয়েটার আয়োজিত হবে। দ্বিতীয় দিনে প্রকল্প ও আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হবে। সমাপনী দিনে আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।