তারুণ্য উৎসবের সমাপনী আজ
‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৪’ এর শেষ দিন আজ। জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আজ শনিবার বিকেল পাঁচটায় বসবে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর।
গতকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। পাঁচটি বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক ছিলেন ব্যান্ড সংগীত দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি, নাট্যজন শুভ্রা বিশ্বাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি কুন্তল বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।