তারুণ্য সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় প্রকৃতি, বৈচিত্র্য ও সামাজিক ন্যায্যতাবিষয়ক তারুণ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) গতকাল সোমবার সকালে এ সংলাপের আয়োজন করে। সাতক্ষীরা বারসিক মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম। স্বাগত বক্তব্য দেন বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেন। সংলাপে অংশ নেন সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম, সাইদুর রহমান, মো. আবদুল্লাহ, তুহিনুর রহমান, শাহ আলম, ব্যবস্থাপনা বিভাগের নাহিদ হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আসাদুজ্জামান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা