তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালায় ভর্তি চলছে
আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অষ্টম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ মাসব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লাকী ইনাম, শিমুল মুস্তাফা, রণজিৎ রক্ষিত, মীর বরকত, মাহিদুল ইসলাম, রবিশঙ্কর মৈত্রী, কুন্তল বড়ুয়া, প্রদীপ দেওয়ানজী, রাশেদ রউফ ও শ্রেয়সী রায়। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আবেদনপত্র পাওয়া যাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী (শফির দোকান), বাতিঘর ( চেরাগী পাহাড় মোড়), কারেন্ট বুক সেন্টার (জলসা সিনেমা মার্কেট) এবং মউর দোকান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। আবেদনপত্র জমা দেয়ার একমাত্র স্থান চেরাগী পাহাড়ের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়, সময়: প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে ছয়টা। বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৮১৪ ৭৮০০৩২। বিজ্ঞপ্তি।