প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সীমানা পেরিয়ে কবিতার মোহনায়’ শিরোনামের এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীরা অংশ নেবেন।
ওই দিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিজ্ঞপ্তি।