তারুণ্যের গানে গানে মাতল টিআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরপিজিও মিউজিক স্কুলের উদে্যাগে গতকাল বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
আরপিজিও মিউজিক স্কুলের উদে্যাগে গতকাল বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

গ্যালারি ভর্তি দর্শক। চেয়ার ছাপিয়ে হাঁটার সিঁড়িতেও বসেছেন দর্শক-শ্রোতারা। তাঁদের সবাই তরুণ। মূল আয়োজনটাও তরুণদের নিয়েই। সব মিলিয়ে তারুণ্যের পদচারণে মুখর এক জমজমাট আয়োজন। গতকাল বুধবার বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসে জমজমাট এ গানের আসর। আয়োজক আরপিজিও মিউজিক স্কুল অ্যান্ড ওয়ার্কশপ। ‘দ্য ড্রিম শো’ শিরোনামের এ আয়োজনে গিটারের ছন্দ ও গানের সুরে প্রায় তিন ঘণ্টা মুখর ছিল পুরো মিলনায়তন।

বিকেল চারটায় আরপিজিও কোয়ার দলের সমবেত নিজস্ব সংগীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর ব্যান্ডদল অর্থহীনকে শ্রদ্ধা জানিয়ে আরপিজিও কোয়ার দলের শিল্পীরা পরিবেশন করেন ‘অদ্ভুত সেই ছেলেটি’ শিরোনামের গান। এরপর মঞ্চে ছিল শিল্পীদের আনপ্লাগড পরিবেশনা। রোহিত শর্মা, রাইমা হোসাইন, ইমতিয়াজ আনোয়ার, সাজিদ আলম, জ্যাক বেন্টন—এই পাঁচ শিল্পী নিজেদের আনপ্লাগড পরিবেশনায় মাতিয়ে তোলেন দর্শকদের। প্রতিটি পরিবেশনার শেষে মুহুর্মুহু করতালিতে দর্শকেরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনপ্লাগড পরিবেশনা শেষে মঞ্চ মাতাতে আসে চট্টগ্রামের পাঁচটি ব্যান্ডদল। ‘দ্য ক্যারটস’, ‘দ্য ক্যাপসিকাম’, ‘দ্য পাম্পকিনস’, ‘সিনহা ব্রাদার্স’, ‘কোল্ল’—এ পাঁচটি ব্যান্ডদলের প্রতিটি দলই পরিবেশন করে তিনটি করে গান।

গানের ফাঁকে মঞ্চে ছিল কথামালার আয়োজন। মঞ্চে আসেন আরপিজিও মিউজিক স্কুল অ্যান্ড ওয়ার্কশপের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন ও হ্যামার স্ট্র্যাংথ ফিটনেস ও ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান রুম্মান আহমেদ। তাঁরা বলেন, ‘২০০৯ সালের এপ্রিল মাসে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই গানের বিদ্যালয়টি। এ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। যেকোনো বয়সী মানুষেরা এই প্রতিষ্ঠানে সংগীতচর্চা করতে পারেন।