তারুণ্যের জব হান্ট অনলাইনে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর মজিবুল হক অনলাইনে ফেসবুক লাইভে আয়োজনের উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত
আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর মজিবুল হক অনলাইনে ফেসবুক লাইভে আয়োজনের উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

দেশের মানুষ করোনা–পরবর্তী চাকরির বাজার নিয়ে চিন্তিত। এ সময় সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ৩ মে আয়োজন করা হয়েছিল অনলাইন জব হান্ট। গুগল এনবিএ “কর্ম বাংলাদেশ’–এর সহযোগিতায় দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ে কাজ করা তারুণ্যের প্ল্যাটফর্ম ‘এক্সিলেন্স বাংলাদেশ’ এ আয়োজন করে।


আয়োজনের স্পনসর বাবদ প্রাপ্ত অর্থের একটা অংশ গরিব মেধাবী শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক্সিলেন্স বাংলাদেশ।

আয়োজনটিতে সারা দিনে প্রায় ৮০০–এর বেশি আবেদনকারী ১৬টির বেশি প্রতিষ্ঠানের আড়াই শ চাকরির বিপরীতে আবেদন করেছেন। সকালে আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর মজিবুল হক অনলাইনেই ফেসবুক লাইভে আয়োজনের উদ্বোধন করেন।

প্রথম সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত
প্রথম সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত

এরপর বিএসএইচআরএমের সেক্রেটারি নজরুল ইসলাম আপন এবং কর্ম বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আরাফাত কবির আলোচনা করেন কোভিড-১৯–এর পর কেমন হতে যাচ্ছে এ দেশের চাকরির বাজার। এরপর স্যামসাংয়ের এরিয়া ম্যানেজার নাজমুল হাসান বাবু তাঁদের প্রতিষ্ঠানের শূন্য পদগুলো নিয়ে আলোচনা করেন।


দ্বিতীয় সেশন শুরু হয় বেলা তিনটায়, যেখানে যুক্ত হন প্রিয়শপ.কম–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল ইসলাম খান এবং কর্ম বাংলাদেশের হেড অব বিজনেস সোহরাব হোসেন। চারটায় যুক্ত হন সদাগর.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরী এবং রেপিডো ডেলিভারির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামদানী তাবরেজ।

দ্বিতীয় সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত
দ্বিতীয় সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত

রাতের সেশনে যুক্ত হন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। তিনি আইটি খাতের ভবিষ্যতে চাকরির কী কী স্কিল দরকার হবে, সেটা নিয়ে আলোচনা করেন। এরপর যুক্ত হন কর্ম বাংলাদেশের কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার সাগর খালাসী ও এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার।

সেশনে চাকরির বাজার নিয়ে কথা বলছেন বক্তারা। ছবি: সংগৃহীত
সেশনে চাকরির বাজার নিয়ে কথা বলছেন বক্তারা। ছবি: সংগৃহীত

বেনজির আবরার বলেন, এক্সিলেন্স বাংলাদেশ খুবই খুশি দেশের এই দুঃসময়ে চাকরিপ্রার্থীদের জন্য এই আয়োজন করতে পেরে। অনলাইনে দেশের সবচেয়ে বড় জব হান্টও এটি, সবাইকে অনেক ধন্যবাদ।

দিনের শেষ সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত
দিনের শেষ সেশনে বক্তারা। ছবি: সংগৃহীত