তারুণ্যের মেলায় মেতে ওঠেন বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারুণ্যের বন্যায় ভেসে যাক অন্যায়’ স্লোগান নিয়ে রংপুরে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো বন্ধুসভার বন্ধু উৎসব হয়। এ উৎসবে রংপুর বিভাগের আট জেলার ১৬টি বন্ধুসভার ৪০০ বন্ধু অংশ নেন। রংপুর টাউন হল মাঠে সকাল ১০টায় এর উদ্বোধন হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন হয়। নারীবিষয়ক ১৬ জন সম্পাদক জাতীয় পতাকা উত্তোলন করেন। বন্ধুসভার পতাকা উত্তোলন করেন সব বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকেরা। এরপর টাউন হল মিলনায়তনে ‘মঙ্গলদ্বীপ জ্বেলে... গানের মাধ্যমে একাধিক প্রদীপ প্রজ্বালন ও পুরো মিলনায়তন প্রদক্ষিণ করেন বন্ধুরা। এরপর বন্ধুসভার গঠনতন্ত্র পাঠ করেন রংপুরের বন্ধু সাবিয়া কবির। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের পৃষ্ঠপোষক হামদর্দ ল্যাবরেটরি (ওয়াকফ) বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক এনামুল হক, বন্ধুসভার নাজমুল আলম, প্রথম আলো র রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। উৎসবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহীন ওয়াদুদ, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহামঞ্চদ শাহ আলম। দিনভর এ উৎসবে বন্ধুদের সংগীত, কবিতা, নাটিকা, নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট। উৎসবে এক বছরের জন্য ১৬টি বন্ধুসভার কমিটি ঘোষণা করা হয়।