তারুণ্যের শক্তি বাংলাদেশের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল রংপুরে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য ষ প্রথম আলো
প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল রংপুরে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য ষ প্রথম আলো

সন্ধ্যার পরই বিশিষ্ট নাগরিকদের পদচারণ, গল্প আর আড্ডায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে অ্যাসোর্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত সুধী সমাবেশটি যেন পরিণত হয় মিলনমেলায়।

প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হকের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আশা আছে শীর্ষক একটি প্রামাণ্যচিত্র উপস্থিত সুধীদের দেখানো হয়। এর আগে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

সুধী সমাবেশে প্রবীণ শিক্ষাবিদ ও রংপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য বক্তব্য দিতে গিয়ে বলেন, প্রথম আলো শুধু খবরই দেয় না, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশকে জাগিয়ে তুলতে সব শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে প্রথম আলো।

আনিসুল হক বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে এ দেশকে নতুন করে সাজাবে, জাগিয়ে তুলবে। তারাই ২০ বছর পর এ দেশকে পাল্টে ফেলবে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সম্ভাবনা। এই শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তিনি বলেন, ‘এই রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ থেকে বেগম রোকেয়া নারী জাগরণের জন্য কাজ করেছেন। এই রংপুর নূরলদীনের রংপুর। আমাদের এই দেশ এগিয়ে

গেছে। আরও এগিয়ে যাবে। সবাইকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখে এ দেশকে নতুন করে সাজাতে হবে। প্রথম আলো প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত তিনটি বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ পরিবেশনার মাধ্যমে প্রথম আলোর নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দিলোয়ার বখত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা, এফবিসিসিআইয়ের পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী, প্যানেল মেয়র গোলাম কবির, সিটি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাফিউর রহমান ও তুষার কান্তি মণ্ডল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন, রোটারি ক্লাবের সভাপতি ইয়াসমীন আরা, মহিলা পরিষদের হাসনা চৌধুরী, নারী সংগঠক মোশফেকা রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা আরিফউজ্জামান, সাহিত্যিক অধ্যাপক আলীম উদ্দীন, চিকিৎসক মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, রংপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ নানা শ্রেণী-পেশার মানুষ।