তারুণ্যের শক্তিকে জাতির মঙ্গলের কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, স্কাউটস হচ্ছে শৃঙ্খলার মধ্যে রাখা, উচ্চ আদর্শে অনুপ্রাণিত করা। এই স্কাউটস আন্দোলনের মাধ্যমে তারুণ্যের শক্তিকে জাতির মঙ্গলের কাজে লাগাতে হবে।গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের ৩৯তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সকালে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্কাউট আন্দোলন শিশু বয়স থেকে যুবক বয়স পর্যন্ত শৃঙ্খলায় আদর্শে অনুপ্রাণিত করে মানুষের চরিত্র গঠন এবং মানবতার সহযোগিতায় কাজ করে যাচ্ছে। জনসেবাসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত।্রসংখ্যার দিক থেকে বাংলাদেশ স্কাউট বিশ্বে পঞ্চম বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি তাঁর তিন বছরের স্কাউট জীবনের স্মৃতিচারণা করেন।সারা দেশ থেকে ২৫০ জন কাউন্সিলর ও ৬০০ জন স্কাউটার সভায় যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. মোমতাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আটজনকে স্কাউটসের সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং ২২ জনকে দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ দেওয়া হয়।