তারেক-কোকোকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেও দলীয়করণ করেছে। সরকার নিম্ন আদালতকে প্রশাসনিক কর্তৃত্বে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তারেক-কোকোর মামলার বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে বিচারিক আদালত প্রভাবিত হবেন।