তারেক ব্যতিক্রমী রাজনীতিক: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান একজন ব্যতিক্রমধর্মী রাজনৈতিক নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান নিজে সহিংসতার শিকার হলেও বারবার বলেছেন, প্রতিহিংসায় তিনি বিশ্বাস করেন না।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে পলিটিক্যাল থট অব তারেক রহমান শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সবে মির্জা ফখরুল এসব কথা বলেন। এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বারবার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার কথা বলছে। কিন্তু বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরা অবৈধ সরকার। এদের নির্বাচন করার কোনো অধিকার নেই।