তারেক-মামুনের অর্থ পাচার মামলার যুক্তিতর্ক ৭ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় যুক্তিতর্ক শুনানি ৭ নভেম্বর ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন এই তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলার আসামি মামুনের পক্ষে সাফাই সাক্ষীর দিন ধার্য ছিল। গতকাল আসামিপক্ষের সাফাই সাক্ষীর জন্য সময়ের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।