তারেক-মামুনের বিরুদ্ধে মামলায় আরও একজনের সাক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় গতকাল বৃহস্পতিবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। এই সাক্ষী হলেন একটি নির্মাণপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলাম।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খাদিজা গতকাল সাক্ষ্য দেন। গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবীরা তাঁকে জেরা করেন। পরে আদালতের বিচারক মোজাম্মেল হোসেন ৩০ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে এই মামলায় ছয়জন সাক্ষ্য দিলেন।২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।