প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা বিদেশে অবৈধ অর্থ লেনদেনের মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ না হওয়ায় ১১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।