তারেক-মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন এক ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ লেনদেন মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। তিনি হলেন সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা বিভূতিভূষণ সরকার। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক এ সাক্ষ্য গ্রহণ করেন। ২৬ মে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে। এ মামলায় এর আগে নয়জনের সাক্ষ্য শেষ হয়েছে।২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।উল্লেখ্য, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তাঁর ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।