তারেক মাসুদ ও মিশুক মুনীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ   মিশুক মুনীর
তারেক মাসুদ মিশুক মুনীর

সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট। এ উপলক্ষে ফরিদপুর ও মানিকগঞ্জে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
২০১১ সালের এই দিনে চলচ্চিত্র কাগজের ফুল-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের নূরপুরে গ্রামের বাড়িতে তারেকের কবরে বেলা তিনটায় পুষ্পমাল্য অর্পণ, সাড়ে তিনটায় সঞ্চরণসভা ও বিকেল পাঁচটায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। তারেক মাসুদের সহধর্মিণী ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ এ অনুষ্ঠানে তারেক মাসুদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া তারেক-মিশুক স্মৃতি পর্ষদের পক্ষ থেকে ১৮ আগস্ট বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী ও বিকেল পাঁচটায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে তারেক-মিশুক সঞ্চৃতি পর্ষদ, উত্তরণ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার (স্যাক), মানিকগঞ্জ প্রেসক্লাব এবং প্রথম আলো বন্ধুসভা মানিকগঞ্জ শাখা জেলায় নানা কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সকাল আটটায় দুর্ঘটনাস্থল জোকায় নিহত ব্যক্তিদের সঞ্চৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় মানিকগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা এবং সন্ধ্যায় শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী।