তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক মাসুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অসামঞ্জস্যগুলো তাঁর চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, শামছুল আলম, সোহেল রানা, এ কে এম গোলাম হোসেন, সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, শরীফ উদ্দিন, মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রমুখ।