মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীরসহ নিহত্রপাঁচজনের স্মরণে শোক র্যালি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিককর্মীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ব্যানারে ক্যাম্পাসে তাঁরা এ কর্মসূচি পালন করেন।বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক জোটের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসে শোক র্যালি বের করেন। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে র্যালিটি গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এখানে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি অপূর্ব মন্ডল চক্রবর্তী, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।্রবক্তারা সড়ক দুর্ঘটনা রোধ্রে সড়ক্রসংস্কার, ট্রাফিক আইন সংস্কার ও বাস্তবায়ন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং অদক্ষ চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধের দাবি জানান।