তারেক-মিশুকের ঘাতকের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর ও খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের অকালপ্রয়াণে ঘাতক বাসচালকের বিচার এবং ‘নিরাপদ সড়ক চাই’য়ের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক।গতকাল বুধবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা।নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এম এ রহমান, কোষাধ্যক্ষ আবদুল হাই, শাহজাহান খন্দকার, মোহাম্মদ সালাউদ্দিন, যুবদলের নেতা মাসুদ রানা, এনামুল হক খান, হারুনুর রশিদ রানা প্রমুখ।