তারেক রহমান স্বেচ্ছায় দেশে ফিরবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তারেক রহমানকে দেশে আনতে হবে না, তিনি স্বেচ্ছায় দেশে ফিরবেন। দেশ ও জনগণকে রক্ষায় তারেক রহমান অবিরাম সংগ্রাম করছেন। কিন্তু তাঁকে হেয়প্রতিপন্ন করতে সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে নানা ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরিয়ে দিন।’বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর এসব কথা বলেন।