তারেক রহমানকে আইনি নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তারেক রহমানকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে বলে গতকাল বুধবার পাঠানো ওই নোটিশে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ ওই নোটিশটি পাঠান।