তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে এসে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।