তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর যুবদল।

দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশের আগে কাজীর দেউড়ি মোড় থেকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে।

নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান কবির, নগর যুবদলের সহসভাপতি নুর আহমেদ প্রমুখ।

সমাবেশে কাজী বেলাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির ফল। আওয়ামী লীগ একদলীয় বাকশাল শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যা ইচ্ছে তাই করছে।