তারেক রহমানের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২০ নভেম্বর, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসহযোগী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।তারেকের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সকাল ১০টা থেকে দিনব্যাপী কোরআনখানির আয়োজন করেছে ছাত্রদল। এ ছাড়া সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কাল রোববার এতিমদের মাঝে খাবার বিতরণ করবে স্বেচ্ছাসেবক দল।