তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। জনগণ এর সমুচিত জবাব দেবে। নাসিমন ভবনে বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম। বক্তব্য দেন কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির, শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।