তারেক রহমানের জন্মদিন ঘিরে চার দিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জাঁকজমকের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।
গতকাল রোববার তারেক রহমান একটি মামলায় খালাস পাওয়ার পর উচ্ছ্বসিত নেত-কর্মীরা এবার তাঁর জন্মদিনটি বিশেষভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জানান, ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন জেলা বিএনপির উদ্যোগে কেক কাটা হবে।