তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই পরোয়ানা জারি করেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা গত ১৫ সেপ্টেম্বর এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গতকাল আদালত শুনানি শেষে প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ হিসেবে উল্লেখ করেন। এরপর তারেকের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে অপপ্রচার চালানোর অভিযোগে নালিশি মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক।