তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাংবাদিক মাহাথির ফারুকী খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারি এ আদেশ দেন। এ মামলার অপর দুই আসামি হলেন বেসরকারি টিভি চ্যানেল ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও সাংবাদিক কনক সারওয়ার। ৬ সেপ্টেম্বর এই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। মাহাথির ফারুকী খানও ইটিভিতে ছিলেন।