তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার আদালতে দেয়নি পুলিশ।
গত বছরের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গতকাল পরোয়ানা জারির বিষয়ে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পল্টন থানার পুলিশ এ প্রতিবেদন না দেওয়ায় আগামী ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক।
২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন—এ অভিযোগে মামলা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. মনির খান।