তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান। ফাইল ছবি।
তারেক রহমান। ফাইল ছবি।

মানহানির অভিযোগে করা একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে ওই সমন জারি হয়। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। এই অভিযোগে আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনির খান আদালতে মামলা করেন। 
তারেক রহমান লন্ডনে ওই আলোচনা সভায় বলেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন, পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছেন হানাদার বাহিনীকে।’ তারেক রহমান ওই সভায় আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন। এ ধরনের মিথ্যা ও ইতিহাস বিকৃতকারী বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।