প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার নড়াইলের আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন। ৩০ মে মামলার শুনানির ধার্য দিনে তারেক রহমানকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ও ‘পাক বন্ধু’ বলেন। বিষয়টি বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ ২২ ডিসেম্বর তারেক রহমানকে আসামি করে নড়াইল আমলি আদালতে একটি মানহানির মামলা করেন।