তারেক রহমানের রিটের শুনানি শেষ আজ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলার বৈধতা প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বুধবার এ বিষয়ে রায় দেওয়া হবে। পাঁচ কার্যদিবস শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। জানা যায়, ২০০৯ সালের ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে সেনানিবাস থানায় মামলা করে। আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশিদ আলম এবং তারেক রহমানের পক্ষে রফিক উল হক, মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম শুনানিতে অংশ নেন। খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং আইন ও মামলা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিটের ওপর আজ রায় দেওয়া হবে।