তারেক রহমানের সমালোচনায়বনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রূপকার ও হাওয়া ভবনের বরপুত্র বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মন্ত্রী হাছান মাহমুদ এই মন্তব্য করেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, তারেককে ভবিষ্যতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই ঘোষণা দিয়ে বিএনপি কার্যত সন্ত্রাস ও দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে। হাছান মাহমুদ এ ব্যাপারে দেশের প্রত্যেক নাগরিককে সতর্ক থাকারও পরামর্শ দেন। আগামী নির্বাচনে ভেবেচিন্তে ভোট দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।