তারেক সম্পর্কে ইন্টারপোলকে জানানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘তারেক রহমান যে ফেরারি আসামি, সেটি যুক্তরাজ্য ও ইন্টারপোলকে জানানো হয়েছে।’
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে কি না।
দীপু মনি বলেন, ‘তিনি (তারেক) কি সেই পদে আছেন? তিনি কোনো রাজনীতিবিদ নন, কারণ তিনি যে অঙ্গীকারনামা দিয়ে দেশ ছেড়েছেন, তাতে উল্লেখ করা ছিল, তিনি রাজনীতি করবেন না। কাজেই তিনি রাজনীতিবিদ নন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানও নন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেকের বিরুদ্ধে যে মামলাটি বিচারাধীন আছে, ওই মামলায় হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি এখন ফেরারি আসামি।