তারেক সম্পর্কে মানুষের ধারণা সত্য প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের মানুষের ধারণা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রবেশ নিষিদ্ধে মার্কিন দূতাবাসের সুপারিশ সম্পর্কে উইকিলিকসের খবর প্রসঙ্গে কামরুল ইসলাম গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে এই মন্তব্য করেন।
মন্ত্রী কামরুল ইসলাম গতকাল বিকেলে চট্টগ্রাম বিভাগের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। চট্টগ্রাম বিভাগের অধীনে ১১ জেলায় কর্মরত খাদ্য কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন। এতে সঞ্চালক ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান। উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিউর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আবদুল আজিজ মোল্লা এবং ১১ জেলার খাদ্য নিয়ন্ত্রকেরা।