লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলকে হত্যা ও লাশ গুমের অভিযোগে র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদের বিচার দাবি করেছে তাঁর পরিবার৷
গতকাল মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোড এলাকায় ইকবাল মাহমুদের বাসায় সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা ইকবাল মাহমুদের লাশ ফেরত চেয়ে বলেছেন, তাঁর মৃত্যুসনদ না পাওয়ায় ব্যাংক ও িবমার টাকা তোলা যাচ্ছে না। এতে চরম অর্থসংকটে পড়েছেন তাঁরা৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল মাহমুদের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গত বছরের ১২ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় বিনা উসকানিতে র্যাব-১১-এর সদস্যরা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেন। পরে তাঁর লাশ গাড়িতে তুলে নিয়ে যায় র৵াব৷ ঘটনাস্থলে ইকবাল মাহমুদের জুতা, রক্ত ও মগজ পড়ে ছিল। পরে শত শত মানুষ তাঁর লাশ ফেরত চাইলে র্যাব নির্বিচারে তাঁদের ওপর গুলি চালায়।
এ ঘটনায় র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদকে দায়ী করে জড়িত সবার বিচার দাবি করেন মনোয়ারা বেগম। তিনি তাঁর সন্তানেরা যেন বাবার কবর জিয়ারত করতে পারে, সে জন্য স্বামীর লাশ ফেরত এবং মৃত্যুসনদ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদের স্কুলপড়ুয়া মেয়ে বলে, তার বাবার বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। বিএনপি করার অপরাধে তাঁর নিরপরাধ বাবাকে র্যাব প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। বাবার মৃত্যুসনদ না পেয়ে তারা ব্যাংক ও বিমার টাকা তুলতে পারছে না। ফলে আর্থিক সংকটে ভুগছে তারা।
ইকবাল মাহমুদের বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন, র্যাব সদস্যরা তাঁর ছেলেকে হত্যার পর লাশ গাড়িতে তুলে পুলিশ লাইনে নেওয়ার পর হেলিকপ্টারে করে নিয়ে যান। এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলাও নেয়নি। এভাবে বাবাকে হারিয়ে ইকবাল মাহমুদের তিন ছেলেমেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এসব ব্যাপারে যোগাযোগ করেও র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে পাওয়া যায়নি৷ তাঁকে নারায়ণগঞ্জের ঘটনায় অকালীন অবসর দেওয়া হয়েছে৷
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদের ভাই ইয়াদ মো. সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুজ্জামান শরীফ, যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান পলাশ প্রমুখ।