তারেককে গ্রেপ্তারের এখতিয়ার দুদকের নেই: সচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বিদেশ থেকে আনার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক) নয়। এ দায়িত্ব আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংস্থার নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘এটি দুদকের এখতিয়ার নয়, বিষয়টি দেখবেন আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, ‘তারেক রহমান সম্পর্কে জানার ক্ষেত্রে দুদকের অনেক ঘাটতি রয়েছে। তাই আগে বলা হয়েছিল, তাঁকে দুদক গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনবে। আসলে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দুদকের নেই। কাউকে গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হয়।’